বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী গফরগাঁওয়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ​তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ হবে আগামী বাংলাদেশ: মোতাহার হোসেন তালুকদার অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরের চরভদ্রাসনে সাবেক উপজেলা চেয়ারম্যানের শ্লীলতাহানির অভিযোগ

Reporter Name / ১৪৪ Time View
Update : রবিবার, ২৮ মে, ২০২৩, ৭:৪৮ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার সাবেক চেয়ারম্যান বাদল আমিনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে চরভদ্রাসন থানায় মামলা করেছে এক প্রবাসীর স্ত্রী ।
 মামলার এজাহার সুত্রে জানা যায় , কয়েকদিন পূর্বে ঐ প্রবাসীর স্ত্রী বাপের বাড়ি নিজ গ্রাম মোল্লাডাঙ্গী ( কল্যাণপুরে) শ্বশুর বাড়িতে বেড়াতে আসে । মাঝে মধ্যেই বাপের বাড়ি আসলে বাদল আমিন বিভিন্নভাবে , আকার ভঙ্গিতে  কু-প্রস্তাবের ইঙ্গিত দেয় । এতে প্রবাসীর স্ত্রীর সারা না পেয়ে গত ১৪/০৪/২৩ ইং বিকাল আনুমানিক সাড়ে ৪ টার দিকে রাস্তার পাশে কালিজিরা পরিষ্কার করার কাজে ব্যস্ত থাকার অবস্থায় সেখানে বাদল আমিন উপস্থিত তার হাত ধরে টানাটানি করে এবং জোরপূর্বক তার শরীরের স্পর্শ ও শ্লীলতাহানীর ঘটনা ঘটায় । তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বাদল আমিন দ্রুত ঘটনাস্থল  ত্যাগ করেন বলে প্রবাসীর স্ত্রী মামলার এজাহারে উল্লেখ করে ।
এ বিষয়ে প্রবাসীর স্ত্রী বাদী হয়ে চরভদ্রাসন থানায় একটি মামলা দায়ের করেন , যার মামলা নং -৬ , তাং ২৭/০৫/২৩ ইং ।
 চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির ঘটনায় বাদল আমিন নামে এক আসামীর বিরুদ্ধে একটি শ্লীলতাহানির মামলা হয়েছে। আসামীকে আটকের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে সাবেক চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান বাদল আমিন  জানান , কিছুদিন পূর্বে প্রবাসীর স্ত্রীর ভাই একটি চুরির ঘটনায় অভিযুক্ত হয় এবং শালিসের মাধ্যমে এই পরিবারটিকে ৩ মাসের মধ্যে অন্যত্র চলে যাবার জন্য শালিস পক্ষ রায় প্রদান করেন । ঐ রাগবশত এবং আমি আগামী বিএনপির সম্মেলনে চরভদ্রাসন উপজেলার সভাপতি প্রার্থী হওয়ায় বিএনপির একটি অংশ ও আঃলীগের একটি অংশ জোটবদ্ধ হয়ে আমার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে দিয়ে এ মামলাটি দায়ের করানো হয়েছে । তিনি আরো জানান , আমার বিরুদ্ধে কেউ অভিযোগ এনে মামলা দায়ের করেছে সে ঘটনাটি মিথ্যা ও ভিত্তিহীন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin