রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমি ভয় পাচ্ছি, তাও আমি এটি করব”আলমগীর আহমেদ আলম ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  তেলসংকটের আশঙ্কা নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে : জ্বালানিমন্ত্রী বিচ্ছেদের আগে আদালতে বিজয়ের স্ত্রীর নতুন আবেদন গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ রোনালদোর চোট যতটা ভাবা হয়েছিল তার চেয়েও ‘মারাত্মক’ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী প্রতিবেশী দেশে আর হামলা করবে না ইরান: প্রেসিডেন্ট তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন শাহিন সভাপতি, লিটন সাধারণ সম্পাদক আমার এলাকায় ভোট কারচুপি না হলে ওরা এত ভোট পেতে পারে না : মির্জা আব্বাস
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরের ভাংগা থেকে ৬৪ কেজি গাজাসহ  নারী আটক  

Reporter Name / ২৪১ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩, ৩:৩৭ অপরাহ্ন

ফরিদপুর  প্রতিনিধি
ফরিদপুরের ভাংগা উপজেলার তালকান্দা গ্রামের একটি বাড়ি থেকে ৬৪ কেজি গাজা উদ্ধার করেছে পুলিশ। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। এ সময় মাহিনুর বেগম নামে একজনকে আটক করে ভাংগা থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোঃ শাহজাহান ।
   পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান জানান, গতকাল বুধবার বিকেলে ভাংগা উপজেলার আলগী ইউনিয়নের তালকান্দা গ্রামের আল-আমিন ভূইয়ার বাড়িতে অভিযান চালায় ভাংগা থানা পুলিশ। এ সময় তার বাড়ি চৌচালা টিনের ঘরে তল্লাশি চালিয়ে কাঠের পাটাতনের উপর থেকে একটি প্লাস্টিক বস্তায় ১০ কেজি, ২টি পাটের বস্তায় ৪৭ কেজি ও একটি কালো রং এর ট্রাভেল ব্যাগ থেকে ৭ কেজি করে মোট ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া আল আমিন এর স্ত্রী মাহিনুর বেগমকে আটক করে পুলিশ।
  অভিযানের সময় এই মাদক ব্যবসার সাথে জড়িত আসামী আজিজুল ভূইয়ার ছেলে আল আমিন ভুইয়া ও মৃত আলী ভূইয়ার ছেলে শেরে ভুইয়া পলাতক ছিল ।
ফরিদপুরের ভাংগা সার্কেল মো: হেলালউদ্দিন ভূইয়া জানান,তাদের বিরুদ্ধে ভাংগা থানার উপ-পরিদর্শক(এস.আই) অমিয় মজুমদার বাদী হয়ে ওই তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১৯(গ)/৪১ ধারায় মামলা করা হয়। বৃহস্পতিবার বিকেলে আটক নারীকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক মাদক ব্যবসায়ীদের আটকের চেষ্টা চলছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin