শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে  অগ্নিকান্ডে প্রতিবন্ধীর বসত ঘর  পুড়ে ছাই  

Reporter Name / ১৪৯ Time View
Update : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৬:২৮ অপরাহ্ন

ফরিদপুর  প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল পূর্বপাড়া হত দরিদ্র প্রতিবন্ধী মোঃ জালাল শেখের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। জালাল শেখ ওই গ্রামের মৃত হিরু শেখের ছেলে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রান্না ঘর থেকে আগুন লেগে মুহুর্তেই ছাই হয়ে যায় ছোট্ট ঘরটি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জালালের বড় ভাই বিল্লাল শেখ জানান, আমরা বাড়িতে কেউ ছিলাম না হঠাৎ করে জালালের ঘরের পিছন থেকে আগুণের সূত্রপাত হয়ে দ্রুত পাশের বসত ঘরে ছড়িয়ে পড়ে। সেই আগুন ঘরে লেগে যায়। আগুনে সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুহূর্তেই আগুন পাশের ২টি ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়।
সালথা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার  মোঃ রাজ্জাক হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রান্নাঘর থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin