বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু লাইলাতুল কদরের রাতে আমল করতে এই গাইডলাইনটা দেখতে পারেন অসহায় বৃদ্ধার মুখে হাসি: ব্যক্তিগত অর্থায়নে নতুন ঘর নির্মাণ করে দিলেন নেত্রী অরজিনা পারভীন চাঁদনী মদনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে  ইয়াবাসহ সাবেক সাংসদের ভাতিজা খুলনায় গ্রেপ্তার

Reporter Name / ২৬১ Time View
Update : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৬:১৪ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলামের আপন ভাতিজা কাজী আব্দুল্লাহ আল রশিদ (৪২) ও তার দুই সহযোগীকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে খুলনা পুলিশ।
শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা বিশেষ অভিযান পরিচালনা করে সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকায় ১৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তারা গ্রেপ্তার হয়।
 রবিবার লবণচরা থানার ডিউটি অফিসার এএসআই বিউটি পারভীন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় রবিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) সারণির ১০ (ক)/৪১ ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর-১০।
জানা যায়, কাজী আব্দুল্লাহ আল রশীদ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রামের বাসিন্দা গ্রামের কাজী হারুনার রশীদের ছেলে। গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আল রশিদ কাজী সিরাজুল ইসলাম ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাজী সিরাজুল ইসলামের আপন ছোট ভাইয়ের বড় ছেলে। কাজী আব্দুল্লাহ রশিদ বোয়ালমারী পৌরসদরের ওয়াবদা মোড় এলাকায় অবস্থিত কাজী হারুন শপিং কমপ্লেক্সের সবন্বয়কারী।
লবণচরা থানা পুলিশ সুত্রে জানা যায়, লবণচরা থানার একটি টিম সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ফারুক সী-ফুডের সামনে (সাচিবুনিয়া বিশ্বরোড হইতে বটিয়াঘাটা গামী রাস্তা) পাকা রস্তার উপর থেকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রামের কাজী হারুনার রশীদের ছেলে কাজী আব্দুল্লাহ আল রশিদ (৪২) ও তার দুই সহযোগী মেগদাদ হোসেন আল আমিন (২৭) এবং কারিমুননেসা কেয়াকে (২৩) গ্রেপ্তার করে। এসময় ১৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের বহন করা একটি প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-৩৪-২৫৭৩)  জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin