মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় আইন-শৃঙ্খলা নিয়ে সংবাদ সম্মেলন রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ল ৫ শতাধিক ঘর চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি ‘নতুন বাংলাদেশ’ এর রূপরেখা তুলে ধরলেন জামায়াত আমির জাতির উদ্দেশে ভাষণ ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা নির্বাচনে ২৫ হাজার বডি ক্যামেরা ও ৪১৮টি ড্রোন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা প্রার্থীদের স্বর্ণ আছে, স্ত্রীদের নেই—হলফনামায় ব্যতিক্রমী তথ্য আসলো নেত্রকোনায় স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড শাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম: ফখরুল
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে গণপিটানিতে যুবকের মৃত্যু

Reporter Name / ২০৯ Time View
Update : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩, ৪:১২ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে এক বাড়িতে চুরি করতে গিয়ে গণপিটুানিতে আবুল কালাম (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আবুল কালাম মাদারীপুরের শিবচর উপজেলার দক্ষিণ কোঁড়কচর এলাকার ইসমাইল চোকদারের ছেলে।
বুধবার (০১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ফরিদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মোড়ালিদাহ নামক এলাকায় এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে পুলিশ ওই রাতেই আবুল কালামকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (২ রা ফেব্রুয়ারি) অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার  জানান, একটি বাড়িতে চুরি করতে গেলে ওই ব্যক্তিকে স্থানীয়রা ধরে ফেলে এবং  গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin