শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া মাথাভাঙা নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল নেত্রকোনার মদন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি উদ্বোধন প্রাণিসম্পদ দপ্তরের  সাহাবাদের ২৫ টি প্রশ্ন এবং রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর। স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে  গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে  ধাক্কা, প্রাণ গেল চালকের 

Reporter Name / ১৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৬:৪১ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপ‌জেলায় ট্রাক দুর্ঘটনায় চালক নিহত হয়েছেন। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক মো. হাফিজুর রহমান (৪০) মারা যান।
নিহত ব্যক্তি চুয়াডাঙ্গা জেলার বোয়ালিয়া থানার দনি মোহাম্মদের ছেলে।
বৃহস্পতিবার (৯ মার্চ)  পৌর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের বক্কার মোল্লার মৎস্য খামা‌রের সামনে সকালে এ ঘটনা ঘটে। ট্রাকটি তুষের লাকড়ি নি‌য়ে ফরিদপুর থে‌কে মাগুরা যাচ্ছিল।
খবর পে‌য়ে মধুখালী থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধার করেন। ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ক্ষতিগ্রস্ত ট্রাকটি হাইওয়ে পুলিশের হেফাজ‌তে আছে।
ফরিদপুরের কানাইপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কংকন বিশ্বাস জানান, প্রাথ‌মিকভা‌বে ধারণা করছি ট্রাকের চালকের সহকারী ( হেল্পার)  গাড়ি চালাচ্ছিলেন।  চালক পেছনের কেবিনে ঘুমাচ্ছিলেন। হেলপার গাড়িটির নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের পাশের একটি রেইন্ট্রির সঙ্গে ধাক্কা লাগে। এতে  ঘুমিয়ে থাকা চালক ঘটনাস্থলেই মারা যান।  এ সময় হেলপার মো. আবুল কালাম  পালিয়ে যান।  এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin