মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাইকিং করে চাঁদাবাজদের সতর্ক করলেন গফরগাঁওয়ের এমপি আক্তারুজ্জামান গৌরীপুর মহিলা কলেজে ‘তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুষ্টিয়া দুপক্ষের তুমুল গোলাগুলি, গুলিবিদ্ধ ৩ মুখ খুললে বহু ভদ্রলোকের প্যান্ট খুলে যাবে: ফয়েজ তৈয়্যব দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার আগামী মন্ত্রিপরিষদ নিয়ে জনগণের ভাবনা ও প্রত্যাশা সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে গৌরীপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত পুরো রমজান মাসে হাই স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে পাটওয়ারীর আবেদন কুষ্টিয়া-৪: ভোট পুনঃগণনার দাবিতে বিএনপি সমর্থকদের বিক্ষোভ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে ট্রেনের কাটায় বৃদ্ধের মৃত্যু 

Reporter Name / ১৫৩ Time View
Update : শুক্রবার, ২ জুন, ২০২৩, ৪:৪৬ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে পরিতোষ পাল (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
 বুধবার দুপুরের দিকে ওই এলাকার বাইখির-বনচাকী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি বোয়ালমারী রেলস্টেশনের বুকিং অফিসার দেলোয়ার হোসেন নিশ্চিত করেছেন।
জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা পরিতোষ পাল দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগতে ভুগতে মানসিক ভারসাম্যহীন ভাবে চলাফেরা করতেন। বুধবার বেলা আড়াইটার দিকে রেললাইন পার হওয়ার সময় রাজবাড়ী-ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরবর্তিতে রাজবাড়ী থেকে আসা রেলওয়ে পুলিশ লাশ নিজেদের হেফাজতে নিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে।
 ফরিদপুরের বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশের জীম্মায় দেওয়া হয়েছে। বিষয়টি তারা দেখভাল করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin