সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দোকানের বাইরে মদ বিক্রি ও বসে পান করার অভিযোগ মুক্তাগাছার হরিজন পল্লী নিয়ে প্রশাসনের ভূমিকা প্রশ্নে নেত্রকোনায় মাদকমুক্ত সমাজ গঠনে সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলার গুরুত্বে আলোচনা ও ক্রীড়া প্রতিযোগিতা হোমনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত সংসদ ইনসাফের ভিত্তিতে চললে দেশেও ইনসাফ কায়েম হবে: বিরোধীদলীয় নেতা গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী অনলাইনে রিটার্ন দাখিল ৪১ লাখেরও বেশি করদাতার শাহজালাল বিমানবন্দর বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন কয়েক হাজার মার্কিন সেনা বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ, সেমিতে প্রতিপক্ষ নেপাল
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে পল্লী কবি জসিম উদ্দিনের ১১৯ তম জন্ম বার্ষিকী পালিত

Reporter Name / ৩০৯ Time View
Update : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩, ২:২৭ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরে পল্লী  কবির কবরে পুস্পমাল্য অর্পণ,  আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পল্লী কবি জসিম উদ্দিনের ১১৯ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।

রবিবার সকালে শহর তলীর অম্বিকাপুরের গোবিন্দপুরে পল্লী কবির কবরে পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান, জসিম ফাউন্ডেশন, আনছার উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধারা।

পরে কবির বাড়ির আঙ্গিনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মোসা. তাসলিমা আলী সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান, এম,এ সামাদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর শাহজাহান, মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহ নেওয়াজসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মীরা।
ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান এ ব্যাপারে  জানান, কবির বাড়ির প্রাঙ্গণে মাঠের সংস্কার ও সৌন্দয্যবৃদ্ধি এবং সংলগ্ন কুমার নদের তীর সংরক্ষণের কাজ চলমান থাকায় এবছর যথাসময়ে জসীম পল্লী মেলা শুরু করা যায়নি। সরেজমিনে পরিদর্শন করে আমরা এব্যাপারে সিদ্ধান্ত নিব। আশা করছি খুব তাড়াতাড়ি পক্ষকালব্যাপী হলেও এ মেলার আয়োজন করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin