মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটা সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গভীর রাতে মসজিদে আগুন সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধ: সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম সংরক্ষিত মহিলা আসনে তানজিন চৌধুরী লিলির মনোনয়ন সময়োপযোগী ও যৌক্তিক দাবি আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না, করতে দেব না আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে পিতাকে হত্যার দায়ে পুত্রের ফাঁসি,স্ত্রীর যাবজ্জীবন 

Reporter Name / ২৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩, ৩:২৬ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে পিতাকে হত্যার অপরাধের দায়ে পুত্র আনোয়ার হোসেন আরাফাতকে (২৮) ফাঁসির রায় দিয়েছে আদালত। একই সাথে তার মা রিজিয়া বেগম  লিলি (৫২) ও আরেক ভাই সাকিল ওরফে সামিকে (২৫) যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাডভোকেট সানোয়ার হোসেন ।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা যায় , ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের দিনমজুর মালেক শেখ ২০১৪ সালের ১১ অক্টোবর রাতে নিজ বাড়ীতে খুন হন। এ ঘটনায় নিহতের ভাই খালেক শেখ বাদী হয়ে কোতয়ালী থানায় ৩/৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে হত্যা মামলা দায়ের করে।
মামলার তদন্তকালে এক পর্যায়ে পুলিশ জানতে পারে ঘটনার সাথে নিহতের স্ত্রী ও পুত্র জড়িত । এ সময় নিহতের বড় ছেলে আনোয়ার হোসেন  আরাফাতকে গ্রেফতার করে। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আনোয়ার হোসেন ওরফে আরাফাত। জানান, প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করার কারণে ক্ষিপ্ত হয়ে মা ও ভাইয়ের সহযোগীতায় পিতাকে কুপিয়ে হত্যা করে।
দীর্ঘ শুনানী শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত নিহতের বড় ছেলে আনোয়ার হোসেন ওরফে আরাফাতকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার আদেশ দেন। একই সাথে আদালত নিহতের প্রথম স্ত্রী রিজিয়া বেগম ওরফে লিলি ও ছোট ছেলে সাকিল ওরফে সামিকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে। এছাড়া অনাদায়ে ২ বছরের কারাদন্ডের আদেশ দেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin