বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি উদ্বোধন প্রাণিসম্পদ দপ্তরের  সাহাবাদের ২৫ টি প্রশ্ন এবং রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর। স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে  পুলিশ কর্মকর্তার আদালত প্রাঙ্গণে বিয়ে : অভিযোগ প্রত্যাহার 

Reporter Name / ২১২ Time View
Update : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৫:৪০ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে আদালত প্রাঙ্গণে ধর্ষিতাকে বিয়ে করায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৪ ই ফেব্রুয়ারী)   বিকেলে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা ভাঙ্গা উপজেলা সদরের এক নারীর অভিযোগটি প্রত্যাহার করে নেন ফরিদপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান।
এর আগে আদালত প্রাঙ্গণে ১০ লাখ টাকার দেনমোহরে পুলিশ কর্মকর্তা মো. সজল মাহমুদের (৪০) সঙ্গে ওই নারীর বিয়ে হয়। সেসময় পুলিশ কর্মকর্তা মো. সজল মাহমুদ ভাঙ্গা থানায় সহকারী উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ফরিদপুর পুলিশ লাইনে কর্মরত রয়েছেন।
বুধবার বাদী পক্ষের আইনজীবী আলোকেশ রায় জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে পুলিশ কর্মকর্তা ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন।  ফলে ওই নারী গর্ভবতী হয়ে পড়েন। এ ঘটনায় সোমবার দুপুর ১২টার দিকে ওই নারী পুলিশ কর্মকর্তা সজল মাহমুদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে  অভিযোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin