শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
মদনে সাবেক চেয়ারম্যানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল দ্বিতীয় বিবাহ নিয়ে আমাদের সমাজে অনেক কথা হয় বিশ্ব “স্বজন” ফাউন্ডেশন এর উদ্যোগে পর্তুগালে ইফতার মাহফিল অনুষ্টিত পরিবর্তনের প্রত্যাশায় নেত্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডে আলোচনায় তরুণ কাউন্সিলর পদপ্রার্থী শাওন ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল কুষ্টিয়া মাথাভাঙা নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল নেত্রকোনার মদন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি উদ্বোধন প্রাণিসম্পদ দপ্তরের  সাহাবাদের ২৫ টি প্রশ্ন এবং রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর।
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে ফসলি জমির মাটি বিক্রির অভিযোগে ২ জনের কারাদন্ড

Reporter Name / ২৫২ Time View
Update : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩, ২:২৮ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় অননুমোদিতভাবে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে অভিযুক্ত দুই ব্যক্তিকে দশ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দন্ড প্রাপ্ত দুই ব্যক্তি পার্শ্ববর্তী সদরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোঃ ইসলাম শেখ (২৪) ও অপরজন একই এলাকার কামরুল হাসান (২২)।
সোমবার (৩০ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা  উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দপুর গ্রামে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অননুমোদিতভাবে কৃষিজমির মাটি কেটে ইট ভাটায় বিক্রির অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ মোতাবেক দুইজনকে দশ দিন করে কারাদন্ড প্রদান করা হয়।
ফরিদপুরের  নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈনুল হক জানান, ‘ফসলি জমি নষ্ট করে অননুমোদিত ভাবে মাটি বিক্রির বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin