শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে  বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত 

Reporter Name / ২০৭ Time View
Update : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩, ৫:০৮ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
 ফরিদপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে । এ  উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে  জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি  গ্রহণ করে পালন করেছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার  সকাল দশটায়  আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সভাপতি জনাব শামীম হক এর সভাপতিত্বে ১০ ই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা সহ সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত  হয়।
এ সময় উপস্থিত ছিলেন  ফরিদপুর জেলা আওয়ামী লীগের  সহ-সভাপতি মোঃ মাসুদুল হক মাসুদ, সাধারণ সম্পাদক জনাব শাহ মোঃ ইশতিয়াক আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ঝর্ণা হাসান, পৌর মেয়র অমিতাভ বোস, সাংগঠনিক সম্পাদক  এডভোকেট জাহিদ বেপারী, জেলা কৃষক লীগের সভাপতি জনাব শহিদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
  আলোচনা সভায় নেতৃবৃন্দ বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধীকার আন্দোলনে জাতির জনকের অবদানের কথা ও কর্মকান্ড তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin