বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
লাইলাতুল কদরের রাতে আমল করতে এই গাইডলাইনটা দেখতে পারেন অসহায় বৃদ্ধার মুখে হাসি: ব্যক্তিগত অর্থায়নে নতুন ঘর নির্মাণ করে দিলেন নেত্রী অরজিনা পারভীন চাঁদনী মদনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক গফরগাঁওয়ে ‘মিথ্যা তথ্য প্রকাশের’ প্রতিবাদে মানববন্ধন নেত্রকোনায় খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মিরপুরে বহুতল ভবনে আগুন টঙ্গীতে রিয়েল এস্টেট ব্যবসায়ী কামরুজ্জামানকে হত্যাচেষ্টা হাদির হত্যাকারীদের ১৪ দিনের রিমান্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে বিএনপি ও যুবদলের বিশাল শোক র‌্যালী ও সভা

Reporter Name / ২৫৯ Time View
Update : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ২:৫৪ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
প্রয়াত রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে বিশাল শোক র‌্যালী ও সভা অনুষ্ঠিত হয়েছে।
 মঙ্গলবার (৩০ মে) বিকেলে শহরের কোর্ট চত্বর থেকে জেলা বিএনপি ও যুবদলের উদ্যোগে এ শোক র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে গোলপুকুর মার্কেটের সামনে পৌছে শোক সভা সমাপ্ত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু। তিনি বলেন, কেয়ারটেকার সরকার ছাড়া কোন নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত  হতে হবে।
জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন  যুবদলের ফরিদপুর বিভাগীয় সহ-সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
বক্তাগণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি সহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও কারাবন্দী নেতৃবৃন্দের মুক্তি দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin