মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাইকিং করে চাঁদাবাজদের সতর্ক করলেন গফরগাঁওয়ের এমপি আক্তারুজ্জামান গৌরীপুর মহিলা কলেজে ‘তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুষ্টিয়া দুপক্ষের তুমুল গোলাগুলি, গুলিবিদ্ধ ৩ মুখ খুললে বহু ভদ্রলোকের প্যান্ট খুলে যাবে: ফয়েজ তৈয়্যব দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার আগামী মন্ত্রিপরিষদ নিয়ে জনগণের ভাবনা ও প্রত্যাশা সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে গৌরীপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত পুরো রমজান মাসে হাই স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে পাটওয়ারীর আবেদন কুষ্টিয়া-৪: ভোট পুনঃগণনার দাবিতে বিএনপি সমর্থকদের বিক্ষোভ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে মাদক মামলায় ২ জনের  যাবজ্জীবন কারাদন্ড  

Reporter Name / ২৪৭ Time View
Update : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩, ২:১৬ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে মাদক মামলায় তুহিন মাতুব্বর ও মোশারফ হোসেন নামের ২ মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় প্রদান করেন ।
মামলায় রায় বিবরনীতে জানা যায়,২০১২সালের আগস্ট মাসের ৭ তারিখে নগরকান্দা উপজেলার মাঝারদিয়া এলাকায় ডিউটি চলাকালে একটি প্রাইভেটকার সন্দেহজনকভাবে আটক করে তল্লাশী চালায় নগরকান্দা থানা পুলিশ। এসময় আটককৃত প্রাইভেটকার হতে ২হাজার ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাইভেটকারে থাকা আসামী তুহিন মাতুব্বর, কালাম বিশ্বাস,নুরু বিশ্বাস,বাদল অধিকারী ও জামাল মাতুব্বরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বাড়ি জেলার সালথা উপজেলায়।
দীর্ঘ সাক্ষ প্রমান শেষে আজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত ২মাদক ব্যবসায়াকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। সেই সাথে গ্রেফতারকৃত অপর আসামীদের বিরুদ্ধে কোন মাদক বিক্রি প্রমানিত না হওয়ায় তাদের বেখুসুর খালাস প্রদান করা হয়।
রায় প্রদানকালে অভিযুক্ত আসামী তুহিন মাতুব্বর আদালতে উপস্থিত থাকলেও অপর আসামী মোশারফ হোসেন পলাতক রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin