বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু লাইলাতুল কদরের রাতে আমল করতে এই গাইডলাইনটা দেখতে পারেন অসহায় বৃদ্ধার মুখে হাসি: ব্যক্তিগত অর্থায়নে নতুন ঘর নির্মাণ করে দিলেন নেত্রী অরজিনা পারভীন চাঁদনী মদনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে মৃৎ শিল্পের ব্যবসায় মন্দা কুমারদের সংসার

Reporter Name / ১৩৩ Time View
Update : শনিবার, ৩ জুন, ২০২৩, ৪:১৫ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নের বাগবাড়ি এলাকায় শতবর্ষ ধরে বসবাস করে আসছে মৃৎ ব্যবসায়ীরা ( কুমার) । ব্যবহার কমে যাবার কারণে ব্যবসায়ীরা এখন কষ্টে দীন পার করছে । অভিযোগ সঠিক সহায়তা  না পাবার ।
এ এলাকায় সর্বমোট ৩৫ টি  মৃৎ ব্যবসার সাথে জড়িত পরিবারের বসবাস । এ পরিবার গুলো বিভিন্ন ধরণের মাটির তৈরি  আসবাবপত্র ,   খেলনা, রান্নার উপকরন ও দই এবং মিষ্টির খুটি তৈরি করে । এ জন্য এলাকাটাকে পালবাড়ি হিসেবে পরিচিত।
মৃৎ শিল্পের সাথে জড়িত একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায় , বর্তমানে আধুনিক প্রযুক্তির কারণে মৃৎ ব্যবসা ভালো যাচ্ছে না । আগের মতো কোন মালামাল চলে না । এখন বাজারে প্লাস্টিক সহ বিভিন্ন ধরণের প্রযুক্তির সরঞ্জাম তৈরি হচ্ছে বিধায় আমরা এখন এ ব্যবসায় বেকারত্ব জীবন পার করছি । আমরা সরকারের কাছ থেকে বা অন্য কারো কোন সহযোগীতা পাচ্ছি না । সহযোগীতা পেলে ভালো ভাবে এ শিল্প ব্যবসাকে ধরে রাখতে পারতাম । অন্যান্য পণ্যের মধ্যে দই ও মিষ্টির খুটি আর কিছু খেলনার মালামাল বিক্রয় হয়ে থাকে। বর্তমানে অনেক মাল তৈরি করে রেখেছি যার উৎপাদন খরচের চেয়েও ৩/৪ টাকা কম দামে বিক্রি করতে হচ্ছে ।   এ ব্যবসার সাথে জড়িত রণজিৎ পাল , কবিতা রাণী পাল , সবিতা পাল , অসিত কুমার পাল , অশোক পাল , রাজকুমার পাল , অখিল পাল ও অরবিন্দ পাল জানান , দীর্ঘ বছর ধরে এ  ব্যবসা মন্দা থাকার কারনে এতে ছেলে – মেয়ে নিয়ে সংসার চালানো কষ্টসাদ্য হয়ে পড়েছে । তারা আরো জানান , যেসকল সরঞ্জাম দিয়ে পণ্য তৈরি করতাম তার ও দাম বৃদ্ধি পাওয়ায় ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin