সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলগালার পরও চলছে সানফ্লাওয়ার ব্যাটারিজ রাতের আঁধারে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগ ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এমন এমপি জীবনেও দেখিনি” সবজি ব্যবসায়ী আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে রাস্তার সংস্কার কাজ ৬ মাস ধরে বন্ধ

Reporter Name / ১৫০ Time View
Update : সোমবার, ২২ মে, ২০২৩, ৯:৩৫ পূর্বাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর শহরের প্রান কেন্দ্র অনাথের মোড় থেকে শুরু করে পৃর্বখাবাসপুরের মোড় পযর্ন্ত  ভি আই পি রাস্তা টি সংস্কারের জন‍্য ফরিদপুর পৌরসভা টেন্ডার আহবান করে।
এ সংস্কার কাজে বরাদ্দকৃত টাকা হচ্ছে প্রায় আড়াই কোটি টাকা। টেন্ডারে কাজটি পায় সাঈদ নামের এক ঠিকাদার।  ছয় মাস পৃর্বে রাস্তার কাজটি প্রথমে শুরু করলে ও  এক মাস পর থেকে বন্ধ করে রাখে ঠিকাদারি প্রতিষ্ঠান।
এলাকা বাসির অভিযোগ,  ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্ন মানের ইট, খোয়া, বালু দিয়ে কাজ করছে। এতে সাধারণ জনগনের চলাকালে বিঘ্ন ঘটছে। প্রতিদিন ঐ রাস্তায় ঘটছে দুর্ঘটনা। রাস্তা দিয়ে চলাচলকারী একাধিক জনসাধারন,  শিক্ষার্থী,  অটো চালক, রিক্সা চালকরা জানান ,  রাস্তা টি নিম্নমানের হচ্ছে এবং  ধীরগতিতে চলছে কিন্তু পৌরসভা কোন ব‍্যবস্থা গ্রহন করেছে না।
বিষয়ে ঠিকাদার সাঈদ জানান,   পৌরসভার বিভিন্ন সমস্যা এবং  বিদুৎ খুটির জন‍্য কাজ করতে বিলম্বিত হচ্ছে। তিনি আরো বলেন, কিছু  দিন পর পর পৌরসভা পানি লাইনের কাজ করে এতে মাটি উঠিয়ে আমার কাজের ক্ষতি হয়। আমি ভালো মানের ইট, খোয়া, বালু দিয়ে কাজ করে যাচ্ছি কিন্তু  পৌরসভার বিভিন্ন সমস্যার জন‍্য কাজ বিলম্ব হচ্ছে এবং  আমার কাজ বন্ধ রেখেছে।
এ বিষয়ে  নাম প্রকাশ না করার শর্তে,
একজন কমিশনার জানান,  সাঈদ সাহেব  নিম্নমানের কাজ করছে বিধায় কাজ বন্ধ রাখা হয়েছে। তিনি  আরো বলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলীর সাথে এ বিষয়ে যোগাযোগ করেন,  তিনি ভালো বলতে পারবে।
ফরিদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সামসুল আলমের মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি তার ফোন টি রিসিভ করে নাই।
ঐ এলাকার বসবাসকারী শতাধিক ব‍্যক্তিরা জানান , নিম্নমানের কাজ ও ধীরগতিতে কাজ হচ্ছে এ জন‍্য পৌরসভার নির্বাহীর ব‍্যর্থতা। তারা
আরো বলেন আমাদের ধারণা  নিম্নমানের রাস্তার কাজের জন‍্য নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদার উভয়ই  দায়ী।  এদেরকে জবাবদিহি ও শাস্তির আওতায় আনার দাবি ও তারা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin