শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদাবাজি-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুছাব্বির হত্যাকাণ্ড এই সমাজের চাবি-নেতৃত্ব আমরা যুবকদের হাতে তুলে দেব : জামায়াত আমির ৩৬ বছরের বৈষম্যে ক্ষুব্ধ পল্লী বিদ্যুৎ মিটার রিডাররা গৌরীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ গফরগাঁওয়ে প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ গফরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীর প্রতীক বরাদ্দের মিছিলে ছাত্রদলের হামলা ও গুলিবর্ষণের অভিযোগ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী জনসভা উপলক্ষে জনসমুদ্রে পরিণত সিলেট আলিয়া মাঠ প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ফেলে দেড় কোটি টাকা আত্মসাৎ সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে শীতার্তদের পুনাকের  কম্বল বিতরণ

Reporter Name / ২৩২ Time View
Update : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩, ৩:৫৭ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে শীতার্ত, ছিন্নমূল ও নদী ভাঙন কবলিত ৭ শতাধিক ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে ও দিবাগত  গভীর রাতে শহরের মুন্সিবাজার বেদে পল্লী, পদ্মা নদী ভাঙন কবলিত ডিক্রিরচর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকা, ছিন্নমূল মানুষের আশ্রয়স্থল নতুন বাসস্ট্যান্ড ও রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়। ফরিদপুরের পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের  সভানেত্রী নাসরিন সুলতানার সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শাহজাহান,  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতয়ালী থানার ওসি এম এ জলিল, ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর, ডিবির ওসি মামুনুর রশিদ।
এছাড়াও কম্বল বিতরণ অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও পুনাকের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin