মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় আইন-শৃঙ্খলা নিয়ে সংবাদ সম্মেলন রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ল ৫ শতাধিক ঘর চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি ‘নতুন বাংলাদেশ’ এর রূপরেখা তুলে ধরলেন জামায়াত আমির জাতির উদ্দেশে ভাষণ ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা নির্বাচনে ২৫ হাজার বডি ক্যামেরা ও ৪১৮টি ড্রোন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা প্রার্থীদের স্বর্ণ আছে, স্ত্রীদের নেই—হলফনামায় ব্যতিক্রমী তথ্য আসলো নেত্রকোনায় স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড শাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম: ফখরুল
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে   সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

Reporter Name / ১৭১ Time View
Update : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৩:৪০ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে মুরগিবাহী পিকআপ, যাত্রীবাহী সিএনজি ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে দুইজন যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে ফরিদপুর-ঢাকা মহাসড়কের কোমরপুরে মুসলিম মিশনের সামনে এ দৃর্ঘটনা ঘটে।
নিহত দুই যুবক মোটর সাইকেলের আরোহী ছিলেন। এরা হলেন, ফরিদপুর পৌরসভার বর্ধিত ৬ নং ওয়ার্ডের জনৈক আব্দুর রহমান মিয়ার পুত্র মো. নজরুল ইসলাম (২৮) এবং একই এলাকার ইলিয়াস মোল্যার ছেলে রায়হান মোল্যা (২৯)। তারা পরষ্পরে আত্মীয় পাশাপাশি বন্ধু।
দুর্ঘটনার তাদের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা জানান, নিহতরা সম্পর্কে তার ভাতিজা ও নাতি হয়। তারা রাতে এশা ও তারাবির নামাজ পড়ে মোটর সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলো। এসময় দুর্ঘটনার কবলে পড়ে। এতে নজরুল ঘটনাস্থলেই এবং রায়হানকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী সুত্রে  জানা যায় , দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে স্থানীয়রা এবং পরে হাইওয়ে পুলিশ পৌছে উদ্ধার কার্যক্রম চালায়।
 করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান দুর্ঘটনায় হতাহতের সত্যতা স্বীকার করে জানান,  নিহতের সংখ্যা বাড়তে পারে । দুর্ঘটনায় সিএনজির দু’জন যাত্রীর অবস্থাও গুরুতর ছিলো বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin