মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে  ১০ মামলার আসামি  গ্রেপ্তার

Reporter Name / ১৬৪ Time View
Update : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৪:৫৭ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অভিযান চালিয়ে ১০ মামলার আসামি কবির শেখকে (৪২) মাদকসহ গ্রেপ্তার  করেছে পুলিশ।
 জানা যায়,  কবির শেখ বোয়ালমারী পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা। তার নামে বোয়ালমারী থানায় ১০টি মাদক মামলা রয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ কামারগ্রাম এলাকার তার মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাসী করে পরণের লুঙ্গীর মধ্য থেকে পলিথিনে মোঁড়ানো ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
গাঁজা উদ্ধারের ঘটনায় এসআই আব্দুর রহমান বাদি হয়ে মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। যার নং ৬।
ফরিদপুরের বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ কবির শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে নতুন আরেকটি মাদক মামলা রুজু করা হয়েছে। কবির শেখের নামে বোয়ালমারী থানায় আরো ১০টি মামলা রয়েছে। আসামিকে মঙ্গলবার বিকেলে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin