শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে ৫৩ কেজি গাঁজা ও মাদক  কারবারি আটক

Reporter Name / ১৪০ Time View
Update : শুক্রবার, ২৬ মে, ২০২৩, ৬:১৬ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে ১৩ লাখ টাকার ৫৩ কেজি গাঁজাসহ দুই আন্তঃজেলা মাদক কারবারিকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-০৮।
আটককৃত ২ মাদক কারবারিরা হলো- কুমিল্লা সদর দক্ষিণ থানার ধনপুর এলাকার মৃত ইয়াসিন মিয়ার ছেলে বাহার মিয়া (৫৫) ও একই জেলার চৌদ্দগ্রাম থানার কবরুয়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে আলমগির হোসেন সুফল (৩৪)।
শুক্রবার বিকেলে দুই কারবারিকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলা সদরের ভাঙ্গা বাজারের নতুন মুরগি হাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-০৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ফরিদপুরের ভাঙ্গা বাজারের নতুন মুরগি হাট এলাকায় মাদকের একটি বিশাল চালান প্রাইভেটকারে বিক্রির জন্য নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে আমার নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে  ২জন মাদক কারবারিকে আটক করা হয়।
তল্লাশি চালিয়ে আসামিদের কাছ থেকে ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা।এছাড়া ০১টি প্রোবক্স প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২৭-৯৮৪১), ০৩টি মোবাইল এবং ০৩টি সিম জব্দ করা হয়।
তিনি আরো জানান,  আটক দুই মাদক কারবারি দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহনে করে ফরিদপুর ও শরীয়তপুর এলাকায় বিক্রি করে আসছিল। আটকের পর তাদের ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয় এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin