শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও লুটের অভিযোগ গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুর সদর ইউপি নির্বাচন : ফরিদপুরে ভিপি শহিদের নির্বাচনী উঠান বৈঠক 

Reporter Name / ১৮৮ Time View
Update : সোমবার, ৬ মার্চ, ২০২৩, ১২:১৩ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
আসন্ন ১৬ ই মার্চ ফরিদপুরের সদর উপজেলার ইউপি নির্বাচন উপলক্ষে ডিগ্রীরচর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ভিপি শহিদের (শহীদুল ইসলাম)নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাতে প্রবীণ মুরব্বী মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ডিগ্রীরচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ধলার মোরে লতিফ মিয়ার ইট ভাটায় এ সভা অনুষ্ঠিত হয় । এ সময় এলাকার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ মিয়া , প্রকৌশলী আব্দুল ওহাব , সাংবাদিক গৌতম ভদ্র , আব্দুল ওয়াহাব মাস্টার , মোঃ জলিল শেখ সহ কয়েক শতাধিক এলাকাবাসীরা ।
উঠান বৈঠকের বক্তব্যে এলাকাবাসীরা জানান , ভিপি শহীদ একজন বংশীয় , শিক্ষিত , নামাযী এবং একজন সমাজসেবক ।
আমাদের এলাকা থেকে প্রায় ২/৩ কিলোমিটার দূরে সিএন্ডবি ঘাট ও পদ্মার পূর্ব পাড়ে বোর্ড অফিসে গিয়ে বিভিন্ন ধরণের চেয়ারম্যান সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাজের জন্য যেতে হয়। এতে  আমদের অনেক সময় নষ্ট হয় । তাই আমরা ভিপি শহিদকে চেয়ারম্যান নির্বাচিত করতে পারলে আমাদের এতো দূরে যেতে হবে না , এ ধলার মোড়ে বোর্ড অফিস হবে ।
এলাকাবাসীরা আরো জানান , আমাদের যেকোন বিপদ আপদের সময় ভিপি শহিদকে আমরা পাশে পাই ।
এ উঠান বৈঠকের আলোচনার সময় চেয়ারম্যান প্রার্থী ভিপি শহিদ ও উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin