বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল নেত্রকোনার মদন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি উদ্বোধন প্রাণিসম্পদ দপ্তরের  সাহাবাদের ২৫ টি প্রশ্ন এবং রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর। স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুর সালথায় দু-দলের সংঘর্ষ ও ভাচুর, আহত-১৫

Reporter Name / ৩৮১ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫, ১:৩৩ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধিঃ
মাংস ভাগাভাগি নিয়ে ফরিদপুরের সালথায় গ্রাম দুই দলের সংঘর্ষে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।এতে অন্তত ১৫ জন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত শুক্রবার রাতে ও শনিবার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে রাঙ্গারদিয়া গ্রামের নান্নু মেম্বারের সমর্থক উজ্জল মোল্যার সাথে জালাল মাতুব্বরের সমর্থক ফারুক মোল্যার আকিকার মাংস ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে দুইপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই সুত্রধরে সকালে ফের সংঘর্ষ বাঁধে। এসময় উভয় দলের ২৫/৩০ টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। খবর পেয়ে সালথা থানা পুলিশ  ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত ১৫ জন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুরের সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে রাতে ও সকালে রাঙ্গারদিয়া গ্রামে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। এলাকা শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin