শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফাঁস হওয়া ভিডিও নিয়ে যা বললেন শরীফুল রাজ

বিনোদন ডেস্ক: / ১৪০ Time View
Update : বুধবার, ৩১ মে, ২০২৩, ৯:৪৬ পূর্বাহ্ন

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে ফাঁস হওয়া ভিডিও নিয়ে মুখ খুলেছেন অভিনেতা শরীফুল রাজ।

তিনি বলেছেন, আমার ফেসবুক আইডি হ্যাক হয়নি, কিন্তু যেগুলো আমার ফেসবুক আইডি থেকে পোস্ট হয়েছে দেখাচ্ছে, ওসব আসলে কীভাবে কী হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। পুরো ব্যাপারটা আমি খুঁজে বের করার চেষ্টা করছি।সোমবার (২৯ মে) মধ্যরাতে নিজের ফেসবুকে পোস্ট করেছেন নায়িকাদের কিছু অশ্লীল ছবি ও ভিডিও। যা এখন নেটদুনিয়ায় ভাইরাল।

পোস্ট করার পর আবার ১৭ মিনিটের মাথায় তা ডিলিট করে দেন নায়ক শরীফুল রাজ। তবে পোস্ট ডিলিট করলেও তারকাদের সে ছবি ও ভিডিও মুহূর্তেই বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

পোস্ট করা সে ভিডিওতে দেখা যাচ্ছে সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষিকে। যেখানে কেউ মদ খেয়ে অসংলগ্ন ভাষায় কথা বলছে, কেউ অশ্লীল ইঙ্গিত দিচ্ছে।

এ বিষয়ে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে রাজ বলেন, আমার আইডি থেকে আমি কিছুই পোস্ট করিনি। পরে শুনি ডিলিট হয়েছে। পুরো বিষয়টা নিয়ে আমি বিব্রত। আমি কিছুই ফাইন্ডআউট করতে পারছি না। কিন্তু যেহেতু আমার আইডি দেখাচ্ছে, বিষয়টা আমিও জানতে চাই।

রাজের দাবি, ছবি ও ভিডিওগুলো পাঁচ বছর আগের ‘ন ডরাই’-এর শুটিংয়ের সময়ে। এসব প্ল্যান করে শুট করা না, মজার ছলেই করা। তবে, এসব ভিডিও ফুটেজ রাজের বর্তমান ব্যবহার করা মোবাইলেও নাই বলেই জানান তিনি।

রাজ বলেন, কীভাবে এসব ভিডিও ছড়াল, এটাই বড় প্রশ্ন। আমার আগের ফোনটা অনেক আগে হারিয়ে গেছে। কেউ না কেউ তো আছে, যারা এসব ভিডিও ছড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin