বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী গফরগাঁওয়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ​তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ হবে আগামী বাংলাদেশ: মোতাহার হোসেন তালুকদার অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বইমেলায় স্টল পাচ্ছে না আদর্শ প্রকাশনী

Reporter Name / ২০০ Time View
Update : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৭:২৪ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

অমর একুশেই বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে এবারের বইমেলায় আদর্শ প্রকাশনী অংশ নিতে পারছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদর্শ প্রকাশনীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক। বাংলা একাডেমির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অ্যাডভোকেট মিন্টু কুমার মন্ডল ।

আইনজীবী মিন্টু কুমার মন্ডল বলেন, আদর্শ প্রকাশনীর কয়েকটি বই বাংলা একাডেমির নীতিমালার বিরোধী। এখন এমনিতেই ১৫ দিন পার হয়ে গেছে। আর স্থান সংকুলান হচ্ছে না। এই সময়ে কোনোভাবেই স্টল বরাদ্দ দেওয়ার মতো অবস্থা বাংলা একাডেমির নেই।

আদর্শ প্রকাশনীর স্বত্বাধিকারীর করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৮ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল দিয়ে অবিলম্বে প্রকাশনীকে একুশে বইমেলায় স্টল বরাদ্দ দিতে বাংলা একাডেমিকে নির্দেশ দিয়েছিলেন।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বাংলা একাডেমির মহাপরিচালক গত রোববার আপিল বিভাগে লিভ টু আপিল করেন, যা গত সোমবার চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। সেদিন চেম্বার আদালত আবেদনটি ১৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। এর ধারাবাহিকতায় আজ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin