শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেস ক্লাব নেতৃবৃন্দের শ্রদ্ধা

Reporter Name / ১৯৬ Time View
Update : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩, ১২:০৫ অপরাহ্ন

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি সম্পাদকসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তের নেতৃত্বে সাংবাদিকবৃন্দ জাতির পিতার সমাধি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এক মিনিট নীরবতা পালন করেন।

এ সময় জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত সহ সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, সদস্য ফরিদ হোসেন, কাজী রওনাক হোসেন, শাহানাজ সিদ্দিকী সোমা, কল্যাণ সাহা, জুলহাস আলম প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin