মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাইকিং করে চাঁদাবাজদের সতর্ক করলেন গফরগাঁওয়ের এমপি আক্তারুজ্জামান গৌরীপুর মহিলা কলেজে ‘তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুষ্টিয়া দুপক্ষের তুমুল গোলাগুলি, গুলিবিদ্ধ ৩ মুখ খুললে বহু ভদ্রলোকের প্যান্ট খুলে যাবে: ফয়েজ তৈয়্যব দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার আগামী মন্ত্রিপরিষদ নিয়ে জনগণের ভাবনা ও প্রত্যাশা সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে গৌরীপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত পুরো রমজান মাসে হাই স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে পাটওয়ারীর আবেদন কুষ্টিয়া-৪: ভোট পুনঃগণনার দাবিতে বিএনপি সমর্থকদের বিক্ষোভ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বনের মাঝখানে লাইনচ্যুত ট্রেন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক / ১২২ Time View
Update : শনিবার, ২০ মে, ২০২৩, ৫:৩০ পূর্বাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সিলেটগামী ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ আছে।

শনিবার (২০ মে) ভোরে উপজেলার লাউয়াছড়া বনে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনে থাকা যাত্রী আলমগীর হোসাইনী বলেন, খুব খারাপভাবে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লাউয়াছড়া অভয়ারণ্যের মাঝামাঝি জায়গায় ঘটনাটি ঘটে। যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।

শ্রীমঙ্গল রেলস্টেশনের মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, ভোর ৫টার দিকে লাউয়াছড়া বনাঞ্চলে চট্টগ্ৰাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। যতোটুকু জানা গেছে, রাতে ঝড় বৃষ্টি হয়েছিলো, যার কারণে রেল লাইনেরর ওপর গাছ হেলে পড়েছিলো। গাছের সঙ্গে চলন্ত ট্রেনের ধাক্কা লেগে ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

তিনি বলেন, কুলাউড়া থেকে রিলিফ ট্রেন এসেছে যেটি উদ্ধার কাজ চালাচ্ছে। ঢাকা থেকেও ছেড়ে আসা রিলিফ ট্রেন উদ্ধার কাজে এসেছে। এ ঘটনার পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ আছে। তবে কোনো হতাহতের খবর জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin