সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলগালার পরও চলছে সানফ্লাওয়ার ব্যাটারিজ রাতের আঁধারে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগ ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এমন এমপি জীবনেও দেখিনি” সবজি ব্যবসায়ী আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বাজিতপুর-অষ্টগ্রাম সড়কের উদ্বোধনে” প্রধানমন্ত্রী

Reporter Name / ২৮১ Time View
Update : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ১২:৫৫ অপরাহ্ন

আব্দুর রউফ ভূঁইয়া: বিশেষ প্রতিনিধি

কিশোরগঞ্জে ৫৫ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত উজানচর-বাজিতপুর-অষ্টগ্রামের ১৫.৫০ কিলোমিটার সংযোগ সড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলার উজানচর-বাজিতপুর-অষ্টগ্রাম সংযোগ সড়কের উদ্বোধনের মাধ্যমে ওই অঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ হলো। বুধবার (২১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিওকনফারেন্সের মাধ্যমে উজানচর-বাজিতপুর-অষ্টগ্রাম সড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
উদ্বোধনী অনুষ্ঠানে কিশোরগঞ্জ প্রান্তে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, জেলা সড়ক ও জনপথ অধিদপ্তর কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া, সিভিল সার্জন সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা
প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) কাজী মহুয়া মমতাজ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, সড়ক ও জনপথ অধিদপ্তর কিশোরগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মাইদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম প্রমুখ।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশের উন্নয়ন কার্যক্রম থেমে যায়। কিন্তু এখন সেই উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। এ সড়কগুলোর ফলে মানুষের যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ যে, দেশের ৫০টি জেলায় ১০০টি জাতীয়, আঞ্চলিক ও জেলার ২০০০ কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়কউন্নয়নকৃত মহাসড়ক একযোগে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin