বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী গফরগাঁওয়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ​তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ হবে আগামী বাংলাদেশ: মোতাহার হোসেন তালুকদার অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বাড্ডায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে কুপিয়ে মোবাইল ছিনতাই

অনলাইন  ডেস্ক: / ১৬২ Time View
Update : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ৫:৩২ পূর্বাহ্ন

রাজধানীর বাড্ডায় ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে মোবাইল নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা। রোববার (২ এপ্রিল) রাত সোয়া ১০ টার দিকে আফতাব নগরের বি ব্লকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। ওই ছাত্রীর নাম অপূর্ণা আক্তার ইতি। তিনি ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী।

ভুক্তভোগী ছাত্রীর সহপাঠী তানভীর কায়েস বলেন, রাতে জিম থেকে বাসার (রয়েল’স হোস্টেল) উদ্দেশ্যে রওনা হয় ইতি। এ সময় ৩-৪ জন ছিনতাইকারী পথরোধ করে মোবাইল, টাকা ও ব্যাগ চায়। ইতি এগুলো দিতে না চাইলে তাদের মধ্যে প্রথমে ধস্তাধস্তি হয়। পরে একপর্যায়ে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে সব নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, হাসপাতালে চিকিৎসা নেওয়া শেষে ওই ছাত্রী বাসায় ফিরেছেন। ক্যাম্পাস সংলগ্ন এলাকায় কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমরা খতিয়ে দেখছি। এ বিষয়ে আমাদের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin