মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাইকিং করে চাঁদাবাজদের সতর্ক করলেন গফরগাঁওয়ের এমপি আক্তারুজ্জামান গৌরীপুর মহিলা কলেজে ‘তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুষ্টিয়া দুপক্ষের তুমুল গোলাগুলি, গুলিবিদ্ধ ৩ মুখ খুললে বহু ভদ্রলোকের প্যান্ট খুলে যাবে: ফয়েজ তৈয়্যব দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার আগামী মন্ত্রিপরিষদ নিয়ে জনগণের ভাবনা ও প্রত্যাশা সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে গৌরীপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত পুরো রমজান মাসে হাই স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে পাটওয়ারীর আবেদন কুষ্টিয়া-৪: ভোট পুনঃগণনার দাবিতে বিএনপি সমর্থকদের বিক্ষোভ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বাণিজ্য মেলার প্রস্তুতি সম্পন্ন, রোববার উদ্বোধন

Reporter Name / ২৫৭ Time View
Update : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৬:৪৫ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

রাজধানীর অদূরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হতে যাচ্ছে। এতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোববার (১ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন।

এবার মেলার প্রবেশদ্বারে মেট্রোরেলের আদলে দুটি গেট তৈরি করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর মেলায় স্টলের সংখ্যাও বেড়েছে। দেশি-বিদেশি মিলে মেলায় ৩৫১টি স্টল রয়েছে। মেলায় ১০টি বিদেশি রাষ্ট্রের ১৭টি প্রতিষ্ঠান অংশ নেবে।

তথ্যমতে, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। মেলায় ৩১৯টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যানজট নিরসনে ট্রাফিক পুুলিশ নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

এ ছাড়া মেলায় বড় দুটি হল রুম, বিভিন্ন প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন এবং শিশুদের জন্য আলাদা একটি মিনি পার্কের ব্যবস্থা করা হয়েছে।

নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন গণমাধ্যমকে বলেন, মেলায় সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যানজটে যেন বিড়ম্বনায় পড়তে না হয় সেজন্য যথাযথ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, রাজধানীর শেরেবাংলা নগর থেকে সরিয়ে গত বছর প্রথমবারের মতো পূর্বাচলে বাণিজ্য মেলার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin