শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ মদনে ১৮ দিনেও নিখোঁজ শিশু আরিয়ান, মানববন্ধনে জীবিত উদ্ধারের দাবি চট্টগ্রামে মস্কো বেকারসের ২২তম শাখার শুভ উদ্বোধন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বান্দরবানে মিনিট্রাক খাদে পড়ে নিহত ৫

Reporter Name / ১৮৩ Time View
Update : সোমবার, ২০ মার্চ, ২০২৩, ১২:১৩ অপরাহ্ন

বান্দরবান  প্রতিনিধি

বান্দরবানের রুমায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে। এই ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। নিহতরা সবাই নারী বলে জানা গেছে।সোমবার (২০ মার্চ) দুপুর দেড়টায় উপজেলার রুমা-কেউকারাডং সড়কের বগালেক ড়ালু এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে সবাই রুমা রেমাক্রি প্রাংসা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা যায়।

স্থানীয়রা জানান, ভিজিডির (চাল) সহায়তা নিতে রুমা বাজারে আসার পথে পেছন থেকে অন্য একটি টিক্স (মিনিট্রাক) ব্রেক ফেইল হয়ে সামনের টিক্সটিকে ধাক্কা দিলে পাহাড়ের খাদে পড়ে ঘটনাস্থলেই চার নারী নিহত হন। হাসপাতালে মারা যান আরও একজন। এ ঘটনায় আরও ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় তাদের রুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

রেমাক্রি প্রাংসা ইউপি চেয়ারম্যান জিরা বম জানান, দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহতরা সবাই রেমাক্রি প্রাংসা ইউপির বাসিন্দা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় আহত আরও কয়েকজন রুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত পরে জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin