বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে কিশোরের মৃত্যু দুর্গাপুর সীমান্তে বিজিবি’র অভিযান বিপুল পরিমান মদ উদ্ধার বরিশালে বিএনপির জনসভা শুরু, কানায় কানায় পূর্ণ মাঠ দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট চেকের মামলায় গরিব মানুষকে হয়রানির অভিযোগ, কাচারী ঘিরে দালালচক্র সক্রি জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ২২ সেনাসহ ২৫৫ জন নিহত জামায়াত প্রার্থীর মৃত্যুতে স্থগিত হচ্ছে শেরপুর-৩ আসনের নির্বাচন ডিএসসিসিতে গোলাম কিবরিয়া ও আতাহার আলীর নেতৃত্বে ২৫ সদস্যের অফিসার্স এসোসিয়েশনের সূচনা ভুল সিজারিয়ানে প্রসূতির মৃত্যু গফরগাঁও প্রাইভেট আলিফ হাসপাতালে,এলাকায় আতঙ্ক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বাস-অটোরিকশা সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫

Reporter Name / ২১০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ১:৪০ অপরাহ্ন

বগুড়া প্রতিনিধি
বগুড়ার শাহজাহানপুর উপজেলায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাড়িয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুজাবাদ দহপাড়া এলাকায় দ্বিতীয় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সিএনজিচালিত অটোরিকশাচালক বগুড়ার গাবতলীর কদমতলী এলাকার আব্দুল গণির ছেলে হযরত আলী (৩৫) ও যাত্রী ধুনট উপজেলার বাগবাড়ি সর্দার পাড়ার বাদশা মিয়া (৬৫)। নিহত অপর তিনজনের মধ্যে একজন নারী, শিশু ও একজন পুরুষ।

জানা যায়, বগুড়া শহর থেকে একটি অটোরিকশা চারজন যাত্রী নিয়ে গাবতলীর বাগবাড়ির দিকে যাচ্ছিলো। এ সময় সুজাবাদ দহপাড়া এলাকায় অটোরিকশাটি পৌঁছলে স্বদেশ পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ চারজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আট বছর বয়সী এক কন্যাশিশু গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, এ দুঘটনায় চারজনের মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। অটোরিকশাচালক হযরত আলীর মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলে নিহতের স্বজনরা জানিয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin