শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বিএনপি চক্রের প্রতিবাদে ত্রিশালে ছাত্রলীগের বিক্ষোভ

Reporter Name / ২৫৮ Time View
Update : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ১২:২৪ অপরাহ্ন

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের ত্রিশালে বিএনপি চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর ছাত্রলীগ।
শনিবার সকালে উপজেলা ও পৌর ছাত্রলীগের আয়োজনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাদানী সিএনজি পাম্প এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ত্রিশাল পৌর শহর পদক্ষিন করে। বিক্ষোভ মিছিলে শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মন্ডল, সাধারন সম্পাদক মোমিনুল হাসান সোহান, পৌর ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান রনি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাদিকুল ইসলাম, সরকারী নজরুল কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক শরিফুজ্জামান প্রমখ।
বক্তব্যে ছাত্রলীগের বক্তরা বলেন, বিএনপি-জামাত ও স্বাধীনতা বিরোধী চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্যে  করার চেষ্টা করলে আমরা উপজেলা ও পৌর ছাত্রলীগ জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে তা শক্ত হাতে প্রতিহত করবো। বাংলাদেশের উন্নয়নে বাধাগ্রস্থ করার জন্য বিএনপি-জামাত চক্র মাথাচাড়া দিতে চাইছে। তারা নৈরাজ্য, সন্ত্রাস করে জনগনের কোন ক্ষতি করতে না পারে তার জন্য  আমরা বাংলাদেশ ছাত্রলীগ রাজপথে প্রতিহত করার জন্য প্রস্তুত আছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin