রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনামঃ
গফরগাঁওয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত কেরোসিন ঢেলে একই পরিবারের ছয় সদস্যকে কেরোসিন ঢেলে একই পরিবারের ছয় সদস্যকে পুড়িয়ে হত্যার চেষ্টা ফতেপুর ইউপি চেয়ারম্যানের নিজ অর্থায়নে বাঁধ সংস্কার, বোরো ফসল রক্ষা আকবর শাহে পুলিশের জালে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী মদন পৌরসভায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প গফরগাঁওয়ে চাচি-ভাতিজার ‘অবৈধ সম্পর্ক”অভিযোগে টাকার বিনিময়ে ধামাচাপা মুলাদীতে ইউপি সদস্য সুমন ঘরামীর বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল ও ১টন সরকারি চাল জব্দ, ৫ হাজার টাকা জরিমানা ছাত্রের কেন মন খারাপ “আলমগীর মাহমুদ ঝালকাঠিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত গৌরীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় নিহত০১
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বিএনপি ডাকে মহাসমাবেশ, হয়ে যায় কোনোরকম সমাবেশ

Reporter Name / ২৬৩ Time View
Update : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩, ১০:১৫ পূর্বাহ্ন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা ডাকি সমাবেশ, হয়ে যায় মহাসমাবেশ। আর বিএনপি ডাকে মহাসমাবেশ, হয়ে যায় কোনোরকম একটা সমাবেশ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশের অর্থনৈতিক মুক্তির রূপকার। তিনি দেশবাসীর অর্থনৈতিক মুক্তির জন্য অমর হয়ে থাকবেন। তিনি বাংলাদেশকে বদলে দিয়েছেন।

কাদের বলেন, ১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে। হিংসা করে লাভ নেই। অনেক জ্বালা অনেকের। সুনামগঞ্জ গ্রাম থেকে শহর হয়ে গেল, বিএনপি নেতাদের কত জ্বালা।

তিনি বলেন, বিএনপির এখন খোঁড়াতে খোঁড়াতে পদযাত্রা করছে। মিডিয়াকে বলব, খবর নিয়ে দেখুন কয়টা ইউনিয়নে বিএনপির পদযাত্রা হচ্ছে? সত্যটা তুলে ধরুন। আমাদের কিন্তু আজ সারাদেশে শান্তি সমাবেশ হচ্ছে। সব ইউনিয়নে। খবর পেয়েছি, শান্তি সমাবেশ সফল হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ওয়ান-ইলেভেনে পালায়নি, জেলে গেছি। আপনাদের (বিএনপির) সাহস আছে? আপনাদের নেতা পালিয়ে গেল কেন? ওখানে বসে না থেকে সৎ সাহস থাকলে আসুন, মোকাবিলা হবে। রাজপথে খেলা হবে, আসুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin