মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিসিএস না হয়েও বিসিএস উপাধি ব্যবহার, বদলির ১৬ মাস পরও বহাল স্বাস্থ্য কর্মকর্তা সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ছাত্রনেতা মোক্তার হোসেনের পুর্ন বহালের দাবিতে মানববন্ধন রামেকে মৃত ৩০ শিশুর মধ্যে একজনের হাম শনাক্ত, ভর্তি আছে আক্রান্ত ৩৫ শিশু জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীর তথ্য দিলে লাখ টাকা পুরস্কার ডিজিএফআই সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দোকানের বাইরে মদ বিক্রি ও বসে পান করার অভিযোগ মুক্তাগাছার হরিজন পল্লী নিয়ে প্রশাসনের ভূমিকা প্রশ্নে
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন  ডেস্ক: / ১৮২ Time View
Update : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ৬:৪৭ পূর্বাহ্ন

প্রায় আধা ঘণ্টা পর রাজধানীর উত্তরায় বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১৭ এপ্রিল) বেলা ১১টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

এর আগে সকাল ১০টা ২৫ মিনিটে বিজিবি মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, উত্তরার বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে প্রথমে তিনটি ইউনিট কাজ শুরু করে। এরপর আরো দুটি ইউনিট বাড়ানো হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এর আগে ৪ এপ্রিল রাজধানীর সর্ববৃহৎ পাইকারি পোশাকের মার্কেট বঙ্গবাজারেও ভয়াবহ আগুন লাগে। তখন আগুনে চার-পাঁচ হাজার দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতি হয় কোটি কোটি টাকার। পথে বসেন হাজারো ব্যবসায়ী।

এর রেশ না কাটতেই শনিবার (১৫ এপ্রিল) রাজধানীর নিউমার্কেটের পাশে নিউ সুপার মার্কেটে আগুন লাগে। সেই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। র‌্যাব, পুলিশ ও বিজিবিও আগুন নিয়ন্ত্রণে কাজ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin