শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বিশ্বজিৎ হত্যার দশ বছর পর আসামি গ্রেপ্তার

Reporter Name / ২১৮ Time View
Update : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ৯:৪৯ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:

রাজধানীর পুরান ঢাকার আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মীর মো. নূরে আলম ওরফে লিমনকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোড থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তার লিমন রংপুরের পীরগাছা উপজেলার মীর ম. নুরুল ইসলামের ছেলে।

তিনি দীর্ঘ ১০ বছর ধরে পলাতক ছিলেন। র‌্যাব-২ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র এএসপি মো. ফজলুল হক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় অভিযান চালিয়ে নূরে আলম ওরফে লিমনকে গ্রেপ্তার করে।

২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর বাহাদুর শাহ পার্কের পাশে বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে একদল উশৃংখল লোক। বিশ্বজিৎ একটি দর্জি দোকানের কর্মচারী ছিলেন। ওই ঘটনায় সূত্রাপুর থানায় করা হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

বিচারিক কার্যক্রম শেষে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর মীর মো. নূরে আলম ওরফে লিমনসহ আটজনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৪। পরে হাইকোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত আটজনের মধ্যে দুজনকে বেকসুর খালাস দেন এবং লিমনসহ চারজনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন দেন। হাইকোর্টের রায় ঘোষণার সময়ও মীর মো. নূরে আলম ওরফে লিমন পলাতক ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin