বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্গাপুর সীমান্তে বিজিবি’র অভিযান বিপুল পরিমান মদ উদ্ধার বরিশালে বিএনপির জনসভা শুরু, কানায় কানায় পূর্ণ মাঠ দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট চেকের মামলায় গরিব মানুষকে হয়রানির অভিযোগ, কাচারী ঘিরে দালালচক্র সক্রি জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ২২ সেনাসহ ২৫৫ জন নিহত জামায়াত প্রার্থীর মৃত্যুতে স্থগিত হচ্ছে শেরপুর-৩ আসনের নির্বাচন ডিএসসিসিতে গোলাম কিবরিয়া ও আতাহার আলীর নেতৃত্বে ২৫ সদস্যের অফিসার্স এসোসিয়েশনের সূচনা ভুল সিজারিয়ানে প্রসূতির মৃত্যু গফরগাঁও প্রাইভেট আলিফ হাসপাতালে,এলাকায় আতঙ্ক নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বিশ্ব ইজতেমায় চলছে দ্বিতীয় দিনের বয়ান

Reporter Name / ২০৭ Time View
Update : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩, ৫:২৮ পূর্বাহ্ন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ দিন ফজর নামাজের পর থেকেই মাওলানা সা’দ কান্ধলবী অনুসারী মুসল্লিদের ইজতেমা শুরু হয়।পাকিস্তানের মাওলানা ওসমান ফজর নামাজের পর থেকেই আগত মুসল্লিদের উদ্দেশ্য আম বয়ান শুরু করেন। তাৎক্ষণিকভাবে সেটি বাংলায় তর্জমা করেন জিয়াবিন কাশিম।

লাখো মুসল্লির অংশগ্রহণে শনিবার (২১ জানুয়ারি)চলছে তাবলীগ জামাতের দ্বিতীয় পর্বের বয়ান। বাদ ফজর ভারতের হযরত মাওলানা ইয়াকুব ছিলানীর বয়ানের মধ্যদিয়ে দ্বিতীয় দিনের বয়ান শুরু হয়। বয়ানের বাংলা অনুবাদ করেন মাওলানা মনির বিন ইউসুফ।

প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত ঈমান, আমল, আখলাক ও দ্বীনের পথে মেহনতের ওপর বয়ান হচ্ছে। বাদ আসর বয়ান করবেন মাওলানা সাদের তিন নম্বর ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ। আসরের পর যৌতুক বিহীন বিয়ে সম্পন্ন হবে।

এরআগে শুক্রবার ইজতেমার প্রথম দিনে জুমার নামাজে অংশ নেন লাখ লাখ মুসল্লি। নামাজের ইমামতি করেন মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভি। দুপুর ১টা ৩৫ মিনিটের শুরু হয় জুমার নামাজ। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin