বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু লাইলাতুল কদরের রাতে আমল করতে এই গাইডলাইনটা দেখতে পারেন অসহায় বৃদ্ধার মুখে হাসি: ব্যক্তিগত অর্থায়নে নতুন ঘর নির্মাণ করে দিলেন নেত্রী অরজিনা পারভীন চাঁদনী মদনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বিয়ের আসর থেকে বরসহ পালাল বরযাত্রী

Reporter Name / ১৭৭ Time View
Update : শনিবার, ৪ মার্চ, ২০২৩, ৮:০৬ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

নাটোরের সিংড়ায় বিয়ের আসর থেকে বর ও বরযাত্রীদের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের আসার খবর শুনে তারা পালিয়ে যায়।

শুক্রবার (৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার বিলদহর মৎস্যজীবীপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। পরে ঘটনাস্থলে গিয়ে মেয়ের বাবা আলতাব হোসেনের কাছ থেকে মুচলেকা নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাল্যবিয়ে বন্ধ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বিলদহর মৎস্যজীবীপাড়া গ্রামের ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। এ সময় স্থানীয়রা বাল্যবিয়ের খবর উপজেলা প্রশাসনকে জানায়। পরে উপজেলা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বিয়ের আসর থেকে বর ও বরযাত্রীরা পালিয়ে যান। পরে প্রশাসন বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে ওই ছাত্রীর বাড়িতে যাই। পরে ওই ছাত্রীর বাবা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin