শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বীরত্বপূর্ণ কাজের জন্য ৫৬ জনকে পদক দিলো বিজিবি

Reporter Name / ১৮৪ Time View
Update : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ২:৫০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
বীরত্ব ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৫৬ জনকে পদক দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে সারাদেশে বিজিবির খেতাবপ্রাপ্ত ১১৯ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা, অনুদান ও উপহার দেওয়া হয়। ‘

বর্ডার গার্ড বাংলাদেশ দিবস ২০২২’ উদযাপন উপলক্ষে বুধবার (২১ ডিসেম্বর) তাদের এ পদক ও সংবর্ধনা দেওয়া হয়। রাজধানীর পিলখানার সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবি সদস্যদের বিশেষ দরবার গ্রহণের পর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্ডার গার্ড বাংলাদেশ দিবস ২০২২ উদযাপন উপলক্ষে বিজিবি মহাপরিচালকের বিশেষ দরবার অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠান শেষে বিজিবিতে বীরত্ব ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য ৫৬ জন বিজিবি সদস্য এবং অসামরিক কর্মকর্তা-কর্মচারীকে বর্ডার গার্ড বাংলাদেশ মেডেল (বিজিবিএম), বর্ডার গার্ড বাংলাদেশ মেডেল সেবা (বিজিবিএমএস), প্রেসিডেন্ট বর্ডার গার্ড মেডেল (পিবিজিএম), প্রেসিডেন্ট বর্ডার গার্ড মেডেল সেবা (পিবিজি এমএস) এবং বর্ডার গার্ড অবদান মেডেল (বিজিওএম) এ পাঁচটি ক্যাটাগরিতে পদক দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অপারেশনাল কর্মকাণ্ড, চোরাচালান নিরোধ এবং মাদকদ্রব্য জব্দের ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শ্রেষ্ঠ কোম্পানি, বিওপি কমান্ডার, শ্রেষ্ঠ প্রশিক্ষক, প্রশিক্ষণে অসাধারণ কৃতিত্ব অর্জনকারী ৩২ জনকে ব্যক্তিগত পুরস্কার দেওয়া হয়। একইসঙ্গে চারটি শ্রেষ্ঠ ব্যাটালিয়নকে ট্রফি দেওয়া হয়।

এরপর ৬৪ জনকে মহাপরিচালকের অপারেশনাল ও প্রশাসনিক প্রশংসাপত্র (ইনসিগনিয়াসহ) দেওয়া হয়। অনুষ্ঠানে চারজনকে অনারারি সুবেদার মেজর হতে অনারারি সহকারী পরিচালক এবং চারজনকে অনারারি সহকারী পরিচালক থেকে অনারারি উপ-পরিচালক পদে পদোন্নতি দিয়ে তাদের র‍্যাংক ব্যাজ পরানো হয়। এছাড়া সারা দেশে বিজিবির খেতাবপ্রাপ্ত ১১৯ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা, অনুদান ও উপহার দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin