শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় নিহত ২৮

Reporter Name / ১৮৫ Time View
Update : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩, ৬:০৯ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

বুরকিনা ফাসোতে রোববার ও সোমবার দুটি সশস্ত্র হামলায় সৈন্য ও বেসামরিক নাগরিকসহ অন্তত ২৮ জন নিহত হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) আঞ্চলিক গভর্নর ও সেনাবাহিনীর পৃথক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সেনাবাহিনী জানায়, দেশের উত্তরাঞ্চলে নাইজারের সঙ্গে সীমান্তবর্তী ফালাংউতু এলাকায় একটি সেনা ইউনিট আক্রমণের মুখে পড়ে। এতে ১০ জন সৈন্য, স্বেচ্ছাসেবক বাহিনীর দুই সদস্য এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সেনাবাহিনী জানায়, হামলার পর ঘটনাস্থলে ১৫ জন হামলাকারীর মৃতদেহ পাওয়া গেছে। সোমবার পৃথক বিবৃতিতে দেশের দক্ষিণাঞ্চলে আইভরি কোস্টের সীমান্তবর্তী ক্যাসকেডস অঞ্চলের গভর্নর কর্নেল জিন চার্লস ডিট ইয়েনাপোনো সোম বলেন, রোববার হামলার পর ১৫ জনের মৃতদেহ পাওয়া গেছে। তারা সবাই বেসামরিক নাগরিক।

গভর্নর বলেন, সশস্ত্র ব্যক্তিরা আট জন নারী ও ১৬ জন পুরুষ যাত্রীবাহী দুটি গাড়ি থামায়। নারীদের ও একজন পুরুষকে ছেড়ে দেয় তারা। বাকি পুরুষদের হত্যা করা হয়। ‘এই সোমবার (৩০ জানুয়ারি) লিঙ্গুয়েকোরো গ্রামের কাছে মৃতদেহগুলো পাওয়া গেছে। তাদের শরীরে গুলির ক্ষত চিহ্ন রয়েছে’, বিবৃতিতে বলেন গভর্নর।

আল কায়েদা ও ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্কযুক্ত বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে পশ্চিম আফ্রিকার সাহেল রাজ্য এবং এর প্রতিবেশী মালি ও নাইজার।

সূত্র : রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin