মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
‘ভদ্রাবতীর পাড়ে’ বইয়ের মোড়ক উন্মোচন আমেরিকার সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক গৌরীপুরে রাস্তা সংক্রান্ত বিরোধে হামলা, আহত ৩ তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা : প্রধান আসামি নূরাসহ গ্রেপ্তার ২ গফরগাঁওয়ে ইটভাটায় লড়ি চাপায় শিশুর মৃত্যু শাস্তির দাবিতে মানববন্ধন খাল খননে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তালতলীর হাজার কৃষক অমর একুশে বইমেলার উদ্বোধন দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আপাতত আয়কর দিতে হবে না’

অনলাইন  ডেস্ক: / ১৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ৬:১৭ পূর্বাহ্ন

কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আপাতত আয়কর দিতে হবে না বলে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৮ সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের বিপরীতে করা রিভিউ খারিজ করে এ রায় দেন। একইসঙ্গে এ সংক্রান্ত রিট আবেদনগুলোর হাইকোর্টে চূড়ান্ত শুনানির আদেশও বহাল রেখেছেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ, ব্যারিস্টার ওমর সাদাত। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ হারে আয়কর আরোপ করা হয়।

যা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকরা। সে সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়কর নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করে দেন হাইকোর্ট। সে রায়ের পাল্টা আপিল করে সরকার। আজ (বৃহস্পতিবার) দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টের আদেশ বহাল রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin