রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মদন পৌরসভায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প গফরগাঁওয়ে চাচি-ভাতিজার ‘অবৈধ সম্পর্ক”অভিযোগে টাকার বিনিময়ে ধামাচাপা মুলাদীতে ইউপি সদস্য সুমন ঘরামীর বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল ও ১টন সরকারি চাল জব্দ, ৫ হাজার টাকা জরিমানা ছাত্রের কেন মন খারাপ “আলমগীর মাহমুদ ঝালকাঠিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত গৌরীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় নিহত০১ হাওরে আগাম বন্যার পানি, বোরো ফসল রক্ষায় মাঠে বিএনপি নেতারা কুষ্টিয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর প্রেমিকার সঙ্গে আপসের শর্ত ভঙ্গ, ফের কারাগারে নোবেল সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ভাঙ্গায় ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং সভা 

Reporter Name / ২১৬ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৬:৫২ অপরাহ্ন
Oplus_0

ফরিদপুর প্রতিনিধিঃ
 ফরিদপুরের ভাঙ্গায় হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে  মহাসড়কে চুরি, ডাকাতি ও সড়ক দুর্ঘটনা রোধ কল্পে ওপেন হাউস ডে এবং কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর)  ভাঙ্গা হাইওয়ে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রাকিবুজ্জামান।
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন, ফরিদপুরের পুলিশ সুপার শাহিনুল আলম খান।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাঙ্গা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি হাবিবুর রহমান, ভাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবাহান শামীম, বাস মালিক সমিতির পক্ষে বাহাউদ্দিন জিতু, সুশীল সমাজের পক্ষে সিরাজ মাতুব্বর, সাংবাদিক মামুনুর রশিদ ও দিলীপ দাস, ছাত্র প্রতিনিধি আনিসুজ্জামান ,ব্যবসায়ী প্রতিনিধি হাদিউজ্জামান রাজু প্রমুখ।
সভায় বক্তারা সড়কে চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে হাইওয়ে থানা পুলিশকে জনগণের সহযোগিতা নিয়ে  সকল সমস্যা সমাধানের  আহ্বান জানান। এছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin