শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ভাঙ্গায়  মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল স্ত্রীরঃ স্বামী আহত 

Reporter Name / ৯৭ Time View
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৭:১৯ অপরাহ্ন

 ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ সড়কে মৃত্যু যেন স্বাভাবিক হয়ে উঠেছে। স্বামী- স্ত্রী  মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন নিজ বাড়ি ঝিনাইদহের গাননি মাধবপুর গ্রামে। পথিমধ্যে সড়কেই প্রান হারালেন স্ত্রী সুমাইয়া আক্তার শিমু(২০)। গত শনিবার বিকাল ৫ টার দিকে ভাঙ্গা- মাওয়া  এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া নামক স্থানে মোটর সাইকেল দুর্ঘটনায়  স্ত্রী নিহত ও স্বামী গুরুতর আহত হয়েছে। তারা ঢাকা থেকে মোটর সাইকেল যোগে স্বামী- স্ত্রী সহ দুইজন ঝিনাইদহ  নিজ বাড়িতে যাচ্ছিলেন।
নিহত স্ত্রী সুমাইয়া আক্তার শিমুর বাড়ি ঝিনাইদহ জেলা সদর উপজেলার গাননি মাধবপুর গ্রামে। সে মৃত কামাল মুন্সী কন্যা ও আহত স্বামী  আলাউদ্দিন সরকারের ছেলে ঢাকা জেলার সহিদ নগর ভাটারা এলাকার  প্রান্ত সরকার (২৫)।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক তমাল জানান, ভাঙ্গা উপজেলার সলিলদিয়া নামক স্থানে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। স্বামী- স্ত্রী দুইজন মোটর সাইকেল নিয়ে ঢাকা থেকে ঝিনাইদহ যাচ্ছিলেন। ঘটনাস্থলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলের সাথে ধাক্কা লেগে স্ত্রী  সুমাইয়া আক্তার নিহত ও স্বামী আহত হয়। আহত স্বামী প্রান্ত সরকারকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে । পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin