শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও লুটের অভিযোগ গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ভাঙ্গায় কুমার নদ থেকে বালু উত্তোলনকালে ড্রেজার মেশিন জব্দ 

Reporter Name / ২৩৪ Time View
Update : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৩:২৪ অপরাহ্ন

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের মজুমদার মাঠ সংলগ্ন   কুমার নদে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের সময় মেশিনটি জব্দ করা হয়। জানা গেছে,  দীর্ঘদিন যাবৎ এলাকার একটি চক্র নিয়মনীতির তোয়াক্কা না করে  অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে এলাকার জমি সহ নদীর পাড় ক্ষতিগ্রস্থ হওয়ার শংকা দেখা দেয়। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বিকেলে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে  অবৈধ মেশিনটি কুমার নদ থেকে জব্দ করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিম উদ্দিন জানান, বেশ কিছুদিন ধরে কুমার নদীতে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিল  একটি চক্র। এতে নদীর পাড় ক্ষতিগ্রস্ত হবার শংকা দেখা দেয়। পরে এলাকা পরিদর্শন করে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার মেশিন ধ্বংস করে ফেলা হয়। এ সময় প্রশাসনের উপস্থিতি  টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।আগামীতে নদীর পাড় নষ্ট করে কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin