সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক গৌরীপুরে রাস্তা সংক্রান্ত বিরোধে হামলা, আহত ৩ তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা : প্রধান আসামি নূরাসহ গ্রেপ্তার ২ গফরগাঁওয়ে ইটভাটায় লড়ি চাপায় শিশুর মৃত্যু শাস্তির দাবিতে মানববন্ধন খাল খননে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তালতলীর হাজার কৃষক অমর একুশে বইমেলার উদ্বোধন দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি বছরের ফিতরার হার নির্ধারণ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ভাঙ্গায় জাপান দুতাবাসের প্রতিনিধি দলের হাইলাইট চক্ষু হাসপাতাল পরিদর্শণ

Reporter Name / ২১৬ Time View
Update : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৫:১৮ অপরাহ্ন

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় জাপান দুতাবাসের একটি
প্রতিনিধি দল হাইলাইট চক্ষু হাসপাতাল পরিদর্শণ করেছেন। গতকাল দুপুরে
উপজেলার বিশ্বরোড গোলচত্বর উপজেলা মডেল মসজিদ সংলগ্ন হাসপাতালটিতে
প্রতিনিধি দলটি এর সার্বিক চিকিৎসাসেবা,কর্মকান্ড সহ যাবতীয় বিষয়
পর্যবেক্ষণ করেন। তাদের আগমন উপলক্ষে হাসপাতালের পক্ষ থেকে লাল গালিচা
সংবর্ধনা প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে প্রতিনিধি দলটি
হাসপাতালের ভিতরের বিভিন্ন কক্ষ পরিদর্শণ করে সেবা,রোগীদের
অপারেশন,চিকিৎসক ও নার্সদের দক্ষতা প্রত্যক্ষ করে এর ভ’য়সী প্রশংসা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুতাবাসের প্রধান সচিব হারুতা
হিরোকি,বিশেষ অতিথি ছিলেন দুতাবাসের দ্বিতীয় সচিব ওয়াসাকি
দাইসি,দুতবাসের সিজিএইচএসপি পরামর্শক এমিকা প্রধান। হাসপাতালের
পরিচালক মোঃ শহিদুল ইসলাম তাদের স্বাগত জানিয়ে বলেন,গরীব ও অসহায়
রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে চক্ষু হাসপাতালটি অবদান রেখে
চলেছে। ভষ্যিতে আরও আধুনিক যন্ত্রপাতি সংযোগের মাধ্যমে আমাদের সেবা
কার্যক্রম বৃদ্বি করা হবে। প্রতিনিধি দলের প্রধান হারুতা হিরোকি
বলেন,বেসরকারী উদ্যোগে হাসপাতালটি যেভাবে কর্মকান্ড চালাচ্ছে তা প্রশংসার
দাবীদার। এ সময় হাসপাতালের চিকিৎসক,নার্স,কর্মকতা-কর্মচারীরা উপস্থিত
ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin