শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ভাঙ্গায় নানা আয়োজনে মাইটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name / ১৩৬ Time View
Update : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ২:৪৪ অপরাহ্ন

ভাঙ্গা (ফরিদপুর) ১৩ বছর পেরিয়ে, ১৪ তম বর্ষে পদার্পণ-এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় নানা আয়োজনে জননন্দিত টেলিভিশন মাইটিভির ১৪- তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা,দোয়া ও এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। রোববার মাইটিভির ভাঙ্গা উপজেলা প্রতিনিধি মো: সরোয়ার হোসেনের আয়োজনে ভাঙ্গা কোর্টপাড় চত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে মাইটিভির প্রতিনিধির কার্যালয়ে এসে এক আলোচনাসভায় মিলিত হয়। আলোচনা সভা শেষে,দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। সভায় বক্তারা জননন্দিত টেলিভিশন চ্যানেল মাইটিভির ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন,সমসাময়িক অনেক টেলিভিশন চ্যানেল বাজারে আসলেও তারা জাতির অগ্রগতি, উন্নয়ন,অসংগতি, বিনোদন তুলে ধরতে পারেনি। মাইটিভি গ্রামীণ মানুষের দু:খ, যাতনা,বিনোদন,অর্থনীতি,লোকজ ঐতিহ্য তুলে ধরে নতুন দিগন্তের দ্বার উন্মোচিত করেছে। সাংবাদিক মুন্সি মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গা প্রেসক্লাবের আহবায়ক ওবায়দুল আলম সম্রাট,বিশেষ অতিথি ছিলেন সাপ্তাহিক ভাঙ্গার কন্ঠ পত্রিকার স¤পাদক মজিবর মুন্সী,সাংবাদিক এ,টি,এম ফরহাদ নান্নু, সাংবাদিক রমজান শিকদার, সাংবাদিক জাকির মুন্সী,সাংবাদিক ও প্রভাষক দীলিপ দাস,সাংবাদিক জাহিদ মুন্সি ।অন্যান্যদের মাঝে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও প্রভাষক অজয় দাস, রাহাত বেগ,সুবোধ মালো,সরোয়ার হোসেন মাষ্টার,শফিকুল ইসলাম, রিপন শেখ,সোহাগ মাতুব্বর,পারভেজ শোভন,মাসুম আল ইসলাম, সোহেল বারী,ফারুক মাতুব্বর প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin