বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভুল সিজারিয়ানে প্রসূতির মৃত্যু গফরগাঁও প্রাইভেট আলিফ হাসপাতালে,এলাকায় আতঙ্ক নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান সাবেক মন্ত্রী আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ পৌর মেয়র সহ নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের  মুক্তি চাইলেন স্বতন্ত্র প্রার্থী  প্লট দুর্নীতির দুই মামলা শেখ হাসিনার ১০ ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চলতি মাসে টানা দু’দিন বন্ধ থাকবে ব্যাংক জনিকা জনক”কবি, তাসলিমা রিনা নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ খুনের রাজনীতি আমরা ঘৃণা করি : শফিকুর রহমান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ভাঙ্গায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৪০ লক্ষাধিক

Reporter Name / ১৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৬:৩৩ অপরাহ্ন

ভাঙ্গা ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুটি ভয়াবহ অগ্নিকান্ডের
ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা
গ্রামে এবং হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে। এতে বসতঘর,
গোয়ালঘর,রান্নাঘর সহ ১৫ টি বাড়ি ঘর স¤পূর্ণ ভস্মীভ‚ত হয়েছে।এসময় ঘরে
থাকা আসবাবপত্র, নগদ টাকা, রবিশস্য ও গবাদীপশু জীবন্ত দগ্ধ হয়। এতে প্রায় ৪০
লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো জানিয়েছে। প্রত্যক্ষদর্শী ও
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভদ্রকান্দা গ্রামে অগ্নিকান্ডের ঘটনায়
দুটি গরু,১ টি ছাগল, শতাধিক মুরগী ও কবুতরও মারা গেছে।মঙ্গলবার রাত
আনুমানিক ১২ টার সময় সোবাহান শেখের গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত
হয়।মূহুর্তে আগুনের লেলিহান শিখা বাড়ির চারদিকে ছড়িয়ে পড়ে। এসময়
স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায় কিন্তু কিছুতেই আগুন
নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিলো না। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিস ও ৯৯৯
ফোন করে আগুনের খবর জানায়।সংবাদ পেয়ে ভাঙ্গা ও সদরপুর থানা ফায়ার সার্ভিসের
লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দ্#ু৩৯;ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে
আনে। ধারনা করা হচ্ছে সোবাহান শেখের গোয়ালঘরের মশার কয়েল থেকে আগুনের
সূত্রপাত হয়েছিল। আগুনে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো হচ্ছে সোহরাব শেখ,ওহাব
শেখ,সোবাহান শেখ,খলিল শেখ ও শহীদ শেখ। আগুনে সোহরাব শেখের স্ত্রী নাসিমা
বেগমের মুখমন্ডল ঝলসে গেছে। খবর পেয়ে বুধবার দুপুরে নাছিরাবাদ ইউপি
চেয়ারম্যান ও ইউপি সদস্যরা ঘটনা স্থল পরিদর্শন করেছেন।এসময় তারা ক্ষতিগ্রস্থ
পরিবারগুলোকে সাধ্যমত সহযোগিতার আশ্বাস দেন এবং বিষয়টি সংশ্লিষ্ট
কতৃপক্ষকে অবগত করবেন বলে জানান। অপরদিকে বুধবার বিকেলে উপজেলার
মুনসুরাবাদ গ্রামে মাটির চুলা থেকে অগ্নিকান্ডে সৌরভ উদ্দিনের বসতঘর সহ
সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। ভাঙ্গা ফায়ার ষ্টেশন অফিসার আবু জাফর ঘটনার
সত্যতা স্বীকার করে বলেন,খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা
হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin