শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও লুটের অভিযোগ গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ভাঙ্গায় হাজী হাশিয়ার রহমান উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

Reporter Name / ২৭০ Time View
Update : শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ২:৪৩ অপরাহ্ন

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের হাজী হাশিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার বিদ্যালয়ের আয়োজনে এর প্রতিষ্ঠাতা মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিমউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এ,এস,পি,মোঃ ইমারত হোসেন,বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন মোল্লা, ইউপি চেয়ারম্যান ম,ম,সিদ্দিক মিয়া,একাডেমিক সুপার ভাইজার প্রহলাদ বিশ্বাস, প্রধান শিক্ষক মোঃ বাবলু মিয়া, প্রধান শিক্ষক মোঃ হিমায়েত হোসেন, মোঃ আবুল কালাম,ডাঃ আতিয়ার রহমানসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ সুধীমহল।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন,সাংবাদিক,এ,টি,এম,ফরহাদ নান্নু। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের তোড়াদিয়ে বরন করেন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী। পরে এক ক্ষুদে অতিথি রুহান মুনতাজির রাফিকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন আরেক ক্ষুদে অতিথি মুস্তাকিম নাদিয়ান। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আজিম উদ্দিন রুবেলসহ অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin