শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ভিসানীতির সঙ্গে গাজীপুরের ভোটের কোনো সম্পর্ক নেই : ইসি আলমগীর

নিজস্ব প্রতিবেদক / ৮৪ Time View
Update : রবিবার, ২৮ মে, ২০২৩, ১১:৫৯ পূর্বাহ্ন

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন ভিসানীতির সঙ্গে গাজীপুর সিটি করপোরেশনের অবাধ-সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

রোববার (২৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইসি আলমগীর বলেন, ৪৫ দিন আগে থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে হয়। যুক্তরাষ্ট্রের ভিসানীতি কী, তা আমাদের জানাও নেই। আমরা পড়ারও সুযোগ পাইনি, নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম। নির্বাচনে আইন মেনে না চললে তিনি যেই হোন না কেন, ইসি আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

তিনি বলেন, গাজীপুর সিটিতে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশন, সরকারসহ সব পক্ষের ভাবমূর্তি ভালো হয়েছে। বিদেশিরা কী চাইলো, সেটা নির্বাচন কমিশনের কাছে গুরুত্বপূর্ণ না। সংবিধান ও আইন অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করছে, ভবিষ্যতেও করবে। নির্বাচন কমিশন মুক্ত ও স্বাধীন প্রতিষ্ঠান। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো চাপ কখনোই আসেনি।

মো. আলমগীর আরও বলেন, যারা সমালোচনা করেন, তারা সবসময়ই সমালোচনা করেন। নির্বাচনে যারা আসবেন, তাদের সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করবে নির্বাচন কমিশন। ভোটাররাও যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা হবে। গাজীপুরের মতোই আসন্ন সব নির্বাচন সুষ্ঠু করবে ইসি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করার, সবকিছুই করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin