বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী গফরগাঁওয়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ​তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ হবে আগামী বাংলাদেশ: মোতাহার হোসেন তালুকদার অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে নিহতের সংখ্যা ৭০০ ছাড়াল ‘ভদ্রাবতীর পাড়ে’ বইয়ের মোড়ক উন্মোচন আমেরিকার সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

মধুখালীতে গড়াই নদী থেকে অবৈধ বালু উত্তোলন জরিমানা ৫০ হাজার

Reporter Name / ২৭৮ Time View
Update : রবিবার, ৫ মার্চ, ২০২৩, ৪:০১ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে  গড়াই নদী তেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু  উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন জব্দ ও  নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
 শুক্রবার ( ৩ মার্চ)  বিকেলে উপজেলার ডুমাইন ইউনিয়নের  ডুমাইনখেয়াঘাট সংলগ্ন গড়াই নদীতে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম আরা।
মধুখালী থানা পুলিশের সহযোগিতায়  ভ্রাম্যমাণ আদালতে শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের আজিজুর রহমান মোল্যার ছেলে রয়েল মোল্লাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (১৫) ১ অনুযায়ী নগদ ৫০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়েছে।  এ সময় মধুখালী থানার এসআই ননী গোপালসহ একাধিক পুলিশ সদস্য, উপজেলা ভূমি অফিসের নাজির অজয় কুমার মালো প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম আরা সাংবাদিকের জানান, গত বেশ কিছুদিন ধরে উপজেলার ডুমাইন ইউনিয়নের গড়াই নদীতে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলনের তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে ঐ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় তিনি ঘটনাস্থলে গিয়ে অবৈধ ড্রেজার মালিক মো. রয়েলকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা ও অবৈধ ড্রেজার মেশিন ও ৪টি পাইপ, ১২ ভোল্টের ১টি ব্যটারী, ১ টা ইঞ্জিন সেল্ফ জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin