শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদাবাজি-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুছাব্বির হত্যাকাণ্ড এই সমাজের চাবি-নেতৃত্ব আমরা যুবকদের হাতে তুলে দেব : জামায়াত আমির ৩৬ বছরের বৈষম্যে ক্ষুব্ধ পল্লী বিদ্যুৎ মিটার রিডাররা গৌরীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ গফরগাঁওয়ে প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ গফরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীর প্রতীক বরাদ্দের মিছিলে ছাত্রদলের হামলা ও গুলিবর্ষণের অভিযোগ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী জনসভা উপলক্ষে জনসমুদ্রে পরিণত সিলেট আলিয়া মাঠ প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ফেলে দেড় কোটি টাকা আত্মসাৎ সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ময়মনসিংহের নান্দাইলে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৩৭৫ জন চক্ষু রোগী।

Reporter Name / ৪২১ Time View
Update : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৫:৪০ অপরাহ্ন

আব্দুর রউফ ভূঁইয়া: বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় বীর প্রতীক আব্দুল জব্বার কমিউনিটি ক্লিনিকের উদ্যােগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। বীর প্রতীক আব্দুল জব্বার কমিউনিটি ক্লিনিক এর উদ্যোগে গত (১২ নভেম্বর) শনিবার সকাল ৯.০০ ঘটিকায় নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে এক চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইনের সহযোগিতায় ছিলেন বীর প্রতীক আব্দুল জব্বার কমিউনিটি ক্লিনিক ও চিকিৎসা ব্যবস্থাপনায় ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, জামালপুর । বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইনে ডাঃ মোঃ মাহমুদুর রশিদ এর সভাপতিত্বে এবং এ. কে. রমিজ উদ্দিন আহম্মেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলার পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর, নান্দাইল পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া , নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালেক সহ প্রমুখ। এ সময় উক্ত চক্ষু চিকিৎসা ক্যাম্পেইনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।এই উপলক্ষে চক্ষু সেবা ক্যাম্পে সর্বমোট ৩৭৫ চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin